,

মাহি-অপুর সংসার ভেঙে গেল

news-image

বিনোদন ডেস্ক : গুঞ্জনটা অনেক দিনের। গেল কিছুদিন ধরে ফেসবুক স্ট্যাটাসে নানা বার্তাও দিচ্ছিলেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। শনিবার মধ্যরাতে নায়িকা নিশ্চিত করলেন তার সংসার ভেঙে যাওয়ার খবর।

মাহি ফেসবুক পোস্টে জানান, এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।

শ্বশুরবাড়ির প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী , বড় বাবার মুখ থেকে সুনামই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা।

ক্ষমা চেয়ে মাহি লিখেছেন, আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো।

তবে ঠিক কি কারণে সংসার টিকলো না তা স্পষ্ট করে জানাননি মাহি। শুধু জানিয়েছেন, স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানছেন। মাহি বলেন, এর বেশি কিছু জানাতে চাই না৷

উল্লেখ্য, ২০১৬ সালের ২৪ মে মাহিয়া মাহির বিয়ে হয় সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে। দুই পরিবারের সম্মতি থাকলেও হুট করে বিয়ে হয়। তবে দাম্পত্য জীবনের পাঁচ বছরের মাথায় মাহি তার বৈবাহিক সম্পর্ক ছিন্ন করলেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের