,

নাচোলে সড়ক দুর্ঘটনায় ৩ শ্রমিক নিহত

news-image

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসুরায় ট্রাক ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ধান কাটার তিন শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ছয়জন।

শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের রেজাউল করিম, তোসিকুল ইসলাম এবং আলাউদ্দিন হক।

নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, আড্ডা থেকে নাচোল অভিমুখে আসা একটি ধানভর্তি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে যাওয়া একটি ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের উপরে থাকা তিন ধান কাটার শ্রমিক ট্রাক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ।এ সময় আহত হন কমপক্ষে ছয় শ্রমিক। স্থানীয়রা ও ফায়ার-সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

নাচোল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ইব্রাহিম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। হতাহতদের সবাই গোমস্তাপুর উপজেলার চৌদোলা গ্রামের বাসিন্দা।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে