,

পানে মিলবে সোনার পরত!

news-image

অনলাইন ডেস্ক : সম্প্রতি দিল্লির কনট প্লেসের ইয়ামু পঞ্চায়েত নামের এক নারী পান বিক্রেতার বিশেষ পান তৈরির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছে। বিখ্যাত এই পান খেতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। কারণ এই পানে মেশানো থাকে ‘সোনা।’ তাই একটি পানের মূল্য ৭০০ টাকা।

ইয়ামু পঞ্চায়েত জানান, ‘বিশেষ এই সোনার পানে ব্যবহৃত সব উপাদনই স্বাস্থ্যের জন্য উপকারী। এটি খেলে আপনি যেমন মিষ্টি স্বাদ উপভোগ করবেন; ঠিক তেমনি শরীরও এর উপকারিতা টের পাবে।’ সোনার পরত দেওয়া ছাড়াও চকোলেট পান, স্ট্রবেরি পানসহ নানা ফ্লেভারের পানও তৈরি করেন তিনি।

সোনার এই মিষ্টি পান তৈরিতে ব্যবহার করা হয়- চুন, নারকেল, মৌরি, গোলাপের পাপড়ির চাটনি, এলাচ, দারুচিনি, চেরি ফল, খেজুর এবং মিষ্টি চাটনি। এরপর একটা সোনার পরত দেওয়া হয় পানের গায়ে।
পান বানানো শেষ হলে কয়েকটি চেরি ফল দিয়ে সাজানো হয় পানটি। এর মূল্য ৬০০ রুপি অর্থাৎ ৬৮৭ টাকা। প্রায় ৭০০ টাকার বিনিময়ে আপনি এই অভিনব পানের স্বাধ নিতে পারবেন।

এছাড়াও মৌসুম অনুযায়ী, আমের পানও তৈরি করছেন তিনি। ভবিষ্যতে আরও বিভিন্ন উপকরণ দিয়ে পান তৈরি করতে চান ইয়ামু পঞ্চায়েত।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য