মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক বয়ফ্রেন্ডকেই দুই বোন বিয়ে করতে চান

news-image

অনলাইন ডেস্ক : যমজ দুই বােন মানসী আর মান্য কথা আমরা শুনেছি। তাদের ছােটবেলা থেকেই সবাই রীতিমতাে গুলিয়ে ফেলত দুজনকে একসঙ্গে দেখলে। তাদের মুখ ও চেহারা একই রকম। মানসী আর মান্য মতো অনেক যমজদের গল্প আমরা শুনেছি। আজ যাদের কথা বলবো তাদের গল্পটা একটু ভিন্ন। বলছি অস্ট্রেলিয়ার যমজ দুই বোনের কথা। তাদের নাম আনা ডিচিকোয়ে ও লুসি।

তারা দাবি করেন তাদের মতো যমজ দুনিয়ায় দ্বিতীয় নেই। তাদের সম্পর্ক যেন এক অন্য পর্যায়ে নিয়ে গেছেন। কেউ কাউকে ছাড়া থাকতে পারবেন না, তাই এখন একজনের সঙ্গেই প্রেম করছেন অস্ট্রেলিয়ার এই যমজ দুই বোন। আনা ডিচিকোয়ে এবং তার যমজ বোন লুসি সবকিছু ভাগাভাগি করেন। ৩৫ বছর বয়সী দুই বোনের বিছানা, জামা-কাপড় এমনকি বয়ফ্রেন্ডকেও শেয়ার করছেন। ২০১২ সাল থেকে বেন বায়ার্নকে ডেট করছেন দুই বোন মিলে।

দুই বোন বলেন, তারা একসঙ্গে দুইজন টয়লেটে যান এবং গোসলও করেন। দুজন এতবেশি মাখামাখি করে থাকেন যে, তাদের ‘বিশ্বের সবচেয়ে একই রকম যমজ’ বলে বর্ণনা করা হয়। অস্ট্রেলিয়ার পার্থের বাসিন্দা এই দুই বোন জানান, তারা বায়ার্নকে বিয়ে করতে চান। তবে সেটা আইনত নিষিদ্ধ। আনা বলেন, যেদিন প্রথম বায়ার্নের সঙ্গে আমাদের পরিচয় হয়, সেদিন আমরা দুই বোনই তাকে কিস করেছি। এটা শুরু থেকেই দারুণ ছিল। আমরা তখন থেকেই ডেট শুরু করি। সে আমাদের সমানভাবে ভালোবাসে। আমাদের একজনের জন্য সে যা করেন, অন্যজনের জন্যও তা করে বায়ার্ন।

বায়ার্ন শুরুতে এটা মানতে পারেনি। তবে বায়ার্ন দুই বোনের সম্পর্কটাকে উপলব্ধি করতে পেরেছে। তাই এক বিছানাও ভাগাভাগি করেছে এই তিনজন। আনা বলেন, আমরা একে অপরকে এক পাও চলতে পারি না।

এ জাতীয় আরও খবর

‘রাজাকার’ প্রসঙ্গে বক্তব্যে উত্তপ্ত জাতীয় সংসদ

দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা প্রায় ১১ লাখ ৮৯ হাজার: সংসদে তথ্য

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার