,

‘চুরি’ হয়ে গেল বিশ্বের সবচেয়ে লম্বা খরগোশ

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের সবচেয়ে লম্বা খরগোশটিকে পাচ্ছেন না তার মালিক। ইংল্যান্ডের উরস্টারশায়ার থেকে গত সপ্তাহে নিখোঁজ হয় খরগোশটি। দারিউস নামের ওই খরগোশটি চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খরগোশটির মালিক ইতিমধ্যে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। ওয়েস্ট মার্সিয়া পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘খরগোশটিকে তার পালকের বাগান থেকে চুরি করা হয়ে থাকতে পারে। খরগোশটি অনন্য এই কারণে যে, সেটি ৪ ফুট লম্বা। বিশ্বের সবচেয়ে লম্বা খরগোশ হিসেবে ইতিমধ্যেই গিনেস রেকর্ডে তার নাম উঠেছে।’

মালিক এডওয়ার্ড তার নাম রেখেছিলেন দারিউস। ২০১০ সালের এপ্রিলে তার মুকুটে গিনেসের পালক যুক্ত হয়। ‘ফ্লেমিশ জায়ান্ট’ প্রজাতির খরগোশটি বিশ্বের মধ্যে সবচেয়ে লম্বা। মেরিল্যান্ড চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, সাধারণত এই ধরনের খরগোশের ওজন হয় ৭ কিলোগ্রামের মতো। লম্বা হয় আড়াই ফুটের কিছু বেশি। কিন্তু এই খরগোশটি তার থেকে অনেকটাই লম্বা। এর ওজনও বেশি।

যিনি দারিউসের খোঁজ দিতে পারবেন, তাকে ১ হাজার পাউন্ড পুরস্কার দেবেন বলে ঘোষণা দিয়েছেন তার মালিক।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য