,

লরির চাপায় প্রাণ গেল ২ বাইক আরোহীর

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি মোটরসাইকেলকে লরি চাপা দিলে দু’জন নিহত হয়েছে। তারা হলেন- উপজেলার বড়হিত ইউনিয়নের পোড়াহাতা গ্রামের মো. শাকিল মিয়া (২৪) ও জাটিয়া ইউনিয়নের আবুল কাশেমের ছেলে জাকিরুল ইসলাম (১৩)।

বৃহস্পতিবার রাতে তাদের দু’জনকে উদ্ধার করে ময়মনসিংহ হসাপাতালে নেওয়া হলে শাকিল ও ঢাকায় নেওয়ার পথে জাকিরুলের মৃত্যু হয়।

স্বজনরা জানায়, জাকিরুল পৌর বাজারের একটি ইলেক্ট্রনিকের দোকানে কাজ করতেন। বাবা অসুস্থ থাকায় এক বছর ধরে সংসারে সাপোর্ট দিচ্ছিল সে। শাকিল মিয়ার সঙ্গে তার দীর্ঘদিন ধরে সুসম্পর্ক ছিল। বৃহস্পতিবার ইফতার শেষে জাকিরুলকে মোটরসাইকেলে করে শর্শী এলাকায় মামার বাড়িতে নিয়ে যাচ্ছিল শাকিল মিয়া। পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় একটি লরি চাপা দেয় তাদের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ১০টার দিকে শাকিল মিয়ার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় জাকিরুলকে ঢাকায় নেওয়ার পথে রাত ১২টার দিকে তারও মৃত্যু হয়।

জাকিরুল যে প্রতিষ্ঠানে কাজ করতেন ওই প্রতিষ্ঠানের মালিকের ছেলে মোহাইমিনুল ইসলাম শিহাব বলেন, তাদের বাসায় ইফতার শেষে তার মোটরসাইকেল নিয়ে মামার বাড়িতে যাচ্ছিল শাকিল ও জাকিরুল। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদির মিয়া বলেন, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। তবে তাদের চাপা দেওয়া যানবাহনটি শনাক্ত করা যায়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য