,

রোজা নিয়ে ফেসবুকে জয়া আহসানের স্ট্যাটাস ভাইরাল

news-image

বিনোদন প্রতিবেদন : রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে বছর ঘুরে আবার এসেছে পবিত্র মাহে রমজান। শুরু হয়েছে মাসব্যাপী সিয়াম সাধনা। মঙ্গলবার দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা পর থেকেই ঘরে ঘরে রোজার প্রস্তুতি শুরু হয়।

প্রথম রোজার দিন রমজান মাসকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

বুধবার সকালে নিজের ভেরিফায়েড পেজে জয়া লেখেন, রমজানের পবিত্রতা নতুন বছরকে স্নিগ্ধ করে তুলুক, প্রশান্তিময় হোক জীবন..।

প্রথম রোজার দিন বাংলা সনের নতুন বছর হওয়ায় সবাইকে নববর্ষের শুভেচ্ছাও জানান অভিনেত্রী।

পোস্টের সঙ্গে নীল শাড়ি পরা কয়েটি ছবিও জুড়ে দিয়েছেন জয়া। সকাল আটটার পর অভিনেত্রীর রমজান নিয়ে পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গে তা নেট দুনিয়ায় ছড়িয়ে যায়। ভক্তরা একের পর এক শেয়ার করতে থাকেন তার স্ট্যাটাসটি। স্ট্যাটাসের মন্তব্যের ঘরে অনেকেই রমজানের ফজিলত নিয়ে কথা বলেন।

জয়াকে রমজানের শুভেচ্ছা জানিয়ে সানারুল ইসলাম শুভ নামের একজন লেখেন, হে আল্লাহ, আমাদেরকে ৩০টি রোজা রাখার তৌফিক দান করুন এবং সকল অশুভ শক্তি থেকে দূরে রাখুন।

স্ট্যাটাসের সঙ্গে জয়া যে ছবি আপলোড করেছেন তারও প্রশংসা করেছেন অনেকেই। অভিনেত্রীর শাড়ি পরা ছবিগুলোকে শালীন ও মার্জিত পোশাক বলে অনেকেই মন্তব্য করেছেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের