,

হুট করে বিয়ে করলেন পুতুল

news-image

বিনোদন প্রতিবেদক : লকডাউনের আগের রাতেহুট করেই বিয়ে করলেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। পাত্র পুতুলের দীর্ঘ দিনের গানবন্ধু সৈয়দ রেজা আলী। অস্ট্রেলিয়াতে তার বেড়ে ওঠা। সেখানকার ব্যাংকার তিনি। পাশাপাশি একজন মিউজিশিয়ানও। তার মিউজিকে পুতুল বেশ কয়েকটি গানও গেয়েছেন। বিয়েতে দুই পরিবারে সদস্যরা উপস্থিত ছিলেন।

দেশজুড়ে লকডাউনের পূর্বক্ষণে হুট করেই তাদের বিয়ে হয়ে গেলো বলে মন্তব্য করেন পতুল। এতোটা আকস্মিকভাবে বিয়ের মতো একটা ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না এ গায়িকা। ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানালেন পুতুল নিজেই।

পুতুল বলেন, আমাদের গানের বহু বছরের বন্ধুত্বকে নতুন একটা মাত্রা দেয়ার কথা ভাবেন রেজার বাবা মা। তাঁদের কাছ থেকে বরাবরই সীমাহীন স্নেহ ভালোবাসা পেয়েছি। আমাদের দুজনের পরিবারের বড়দের ইচ্ছা অনুসারে একেবারেই ঘরোয়াভাবে শুধুমাত্র পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘন্টাখানেকের প্রস্তুতিতে বিয়ে! দেশজুড়ে লকডাউনের পূর্বক্ষণে এতোটা আকস্মিকভাবে বিয়ের মতো একটা ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না কেউ।

বিয়ের পর নিজেই নিজেকে শুভ কামনা জানিয়ে পুতুল লিখেন, শুভকামনা নিজেকে এবং আমার সঙ্গী রেজাকে, বিবাহিত জীবনের দুর্গম পথ পাড়ি দেয়ার মতো বলিষ্ঠ পথিক যেনো হয়ে উঠতে পারি। সুরের বন্ধন আত্মার বন্ধনে গিয়েও যেনো একইরকম সুরেলা থাকে, যেনো ছন্দ না কাটে। যেনো সুর তাল লয়ের পরিমিতিতে অপূর্ব সঙ্গীত সৃষ্টি করতে পারি সংসার নামের এই রহস্য-দুর্ভেদ্য জায়গাটায়। বন্ধু হিসেবে যেভাবে চিনতাম তাকে, সঙ্গী হিসেবেও সেই চেনাটাই যেনো সত্যি হয় ।

পতুলের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে বিয়ের দুই বছরের মাথায় বিচ্ছেদের খবর নিজেই জানান পতুল। ২০১৯ সালের ১৫ মার্চ বাগদান হয়েছিল পুতুলের। এরপর ২০ মার্চ বিয়ের আনুষ্ঠানিকতা হয় তাদের। সাবেক স্বামী কানাডাপ্রবাসী আলোকচিত্রী ইসলাম নুরুল। ওয়েডিং ফটোগ্রাফির একটি এজেন্সি ছিল বলে বিয়ের সময় জানা যায়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের