,

কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় পুলিশপ্রধানের পদত্যাগ

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিনোসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের কাছে ব্রুকলিন সেন্টারে পুলিশের গুলিতে ২০ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ তরুণ নিহতের ঘটনায় রাজ্যটির পুলিশপ্রধান টিম গ্যানন ও গুলি ছোড়া নারী পুলিশ কর্মকর্তা কিম পটার পদত্যাগ করেছেন।

এ নিয়ে গোটা যুক্তরাষ্ট্রজুড়ে সহিংস আন্দোলন শুরু হলে ঘটনার দুই দিন পর মঙ্গলবার তারা পত্যাগ করলেন।খবর বিবিসির।

স্থানীয় সময় গত রোববার বিকালে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগ এনে ডন্টে রাইট নামে ওই যুবককে গুলি করে হত্যার পরই দেশটিতে গত দুদিন পুলিশবিরোধী বিক্ষোভ চাঙ্গা হতে থাকে।

একপর্যায়ে ব্রুকলিন সেন্টারে কারফিউ জারি করা হয়। এরই ধারাবাহিকতায় বিক্ষোভের দুদিনের মাথায় পুলিশপ্রধান ও গুলি ছোড়া সেই নারী পুলিশ কর্মকর্তা পদত্যা করলেন।

ব্রুকলিন সেন্টার শহরের মেয়র মাইক ইলিয়ট জানিয়েছেন, টিম গ্যানন ও কিম পটারকে বরখাস্তের আবেদন জানিয়ে একটি প্রস্তাব পাস করেছিল সিটি কাউন্সিল।

শেষমেষ তাদের পদত্যাগের সুযোগ দেয়া হয়েছে। তবে অনেকে বলছেন, পদত্যাগের করার কারণে তাদের অন্যত্র আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিতে আবেদনের সুযোগ থাকবে।

গত বছরের ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপোলিসে শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ তরুণ জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় গোটা বিশ্ব প্রতিবাদে এক হয়েছিল।

জর্জ ফ্লয়েডকে যে স্থানটিতে হত্যা করা হয়েছিল, সেখান থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে এবার ডন্টে রাইটকে গুলিকে হত্যা করলো পুলিশ।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি