আগরতলার বিষাক্ত ‘কালো পানি’ বন্ধের দাবিতে আখাউড়ায় বিক্ষোভ (ভিডিও)
সেইভ আস, পরিবেশ বাঁচান আমাদের বাঁচতে দিন,পানি শোধানাগার চালু করুন,সত্যিকারের বন্ধু হলে বিষাক্ত পানি বন্ধ করুন, ভারতের আগরতলা থেকে আসা ক্যমিকেল মিশ্রিত বিষাক্ত ‘কালো পানির’ ছাড়া বন্ধের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসি। বুধবার বিকালে আখাউড়া স্থলবন্দর এলাকায় এই মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধন থেকে বিক্ষুব্দরা দ্রুত আগরতলা থেকে আসা বিষাক্ত ‘কালো পানি’ বন্ধের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। অন্যথায় আখাউড়া-আগরতলা স্থলবন্দর বাণিজ্য বন্ধ করাসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ডাক দেন তারা।
উল্লেখ্য, আগারতলা থেকে আখাউড়া স্থলবন্দর সংলগ্ন কালন্দি খাল দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসছে ময়লা-আবর্জনা ও মিশ্রিত ‘কালো পানি’। এর ফলে ধ্বংশ হচ্ছে বাংলাদেশের জীব-বৈচিত্র, পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন আখাউড়া উপজেলার সীমান্তবর্তী ১৫টি গ্রামের কয়েক হাজার মানুষ। বিষয়টি নিয়ে একাধিকবার ভারতের সাথে আলোচনা করেছে বাংলাদেশ।
https://www.youtube.com/watch?v=6yCJcK3bfLU&feature=youtu.be











