,

অগ্ন্যুৎপাতের ছাইয়ে ঢেকে গেছে ক্যারিবীয় দ্বীপ

news-image

অনলাইন ডেস্ক : ক্যারিবীয় সেন্ট ভিনসেন্ট দ্বীপে থাকা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের কারণে গোটা দ্বীপই ছাইয়ে ঢেকে গেছে। শুক্রবার থেকে ওই দ্বীপের আগ্নেয়গিরি হতে ধোঁয়া উঠতে দেখা যায়। শনিবার সকাল থেকেই দ্বীপজুড়ে ছাই উড়তে থাকে। বিবিসির খবরে বলা হয়েছে, সেন্ট ভিনসেন্ট দ্বীপের বিভিন্ন ভবন ও রাস্তাঘাট ইতিমধ্যে ছাইয়ে ঢেকে গেছে। দ্বীপদেশটির রাজধানী কিংসটাউনে রাস্তায় থাকা গাড়িও ঢেকে গেছে ছাইয়ে।

এদিকে সেন্ট ভিনসেন্টের সরকার জনগণকে এমন পরিস্থিতিতে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী রালফ গনজালভেস এই আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আগ্নেয়গিরিটি থেকে আরও কতটা ছাই উড়তে পারে, সে সম্পর্কে কোনো অনুমান করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট কয়েকজন বিজ্ঞানী জানিয়েছেন, এমন অবস্থা আরও কয়েক দিন ধরে চলতে পারে।

লে সুফ্রিয়া নামের আগ্নেয়গিরিটি এত দিন সুপ্তই ছিল। কিন্তু গত ডিসেম্বর থেকে আগ্নেয়গিরিটি সক্রিয় হতে শুরু করে। এবার শুরু হয়েছে অগ্ন্যুৎপাত। উদ্ভূত পরিস্থিতিতে এরই মধ্যে চারপাশের প্রায় ১৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া প্রায় তিন হাজার মানুষকে নেওয়া হয়েছে আশ্রয়কেন্দ্রে।

সেন্ট ভিনসেন্ট দ্বীপের মোট জনসংখ্যা প্রায় ১ লাখ ১০ হাজার। দ্বীপটির প্রশাসন সংশ্লিষ্ট কর্মকর্তারা বর্তমানে সাধারণ জনগণকে বাড়ির ভেতরে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। সুস্থ ও নিরাপদ থাকতে মানুষকে সতর্ক থাকতেও বলা হয়েছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা