মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গিনেস রেকর্ডধারী সেই নারী ৩০ বছর পর নখ কাটলেন

news-image

অনলাইন ডেস্ক : পৃথিবীর সবচেয়ে লম্বা নখের (নারী ক্যাটাগরি) রেকর্ড গড়া আয়না উইলিয়ামস ৩০ বছর পর প্রিয় নখগুলো কেটে ফেলেছেন।

আয়না ২০১৭ সালে গিনেস বুকে নাম লেখান। ওই সময় প্রায় ১৯ ফুট লম্বা ছিল তার হাতের আঙুলের নখ।

চলতি মাসে যখন নখ কাটেন, তখন আগের রেকর্ড ছাড়িয়ে যান-২৪ ফুট ০.৭ ইঞ্চি!

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, আয়না ডাক্তারের কাছে গিয়ে ইলেকট্রিক করাতের মাধ্যমে নখ কেটেছেন।

নখগুলোকে নিজের সন্তানের সঙ্গে তুলনা করে তিনি গিনেসকে বলেন, ‘আমার সন্তানদের চলে যাওয়ার মুহূর্তে আমি আবেগ আপ্লুত। প্রায় ৩০ বছর ধরে এদের বড় করছি।’

নখ কাটার কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘আমি নতুন জীবনের জন্য প্রস্তুত। জানি ওদের খুব মিস করব। কিন্তু আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম।’

‘নখসহ কিংবা নখ ছাড়া আমি রানিই থাকব। আমার নখ আমাকে তৈরি করেনি, আমি তাদের করেছি।’

‘এত বড় নখ নিয়ে আমার চলাফেরায় অনেক কষ্ট হতো। অনেক সতর্ক থাকতে হতো। তাই ভেঙে যাওয়ার চেয়ে কেটে ফেলা ভালো মনে করেছি।’

আয়নার নখগুলো রিপিলস বিলিভ ইট অর নটের ফ্লোরিডা মিউজিয়ামে সংরক্ষণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা