,

ভেরিফাইড হলেন নুসরাত

news-image

বিনোদন প্রতিবেদক : মিডিয়ায় পা রেখেই নুসরাত ফারিয়া সবার নজর কেড়েছেন প্রাণবন্ত উপস্থাপনা দিয়ে। টিভি উপস্থাপক, কথাবন্ধু, মডেল- এই পরিচয়গুলো ছাপিয়ে আবার তিনি নতুনভাবে আসছেন সিনেমার নায়িকা হিসেবে। সব মিলিয়ে শুরু থেকেই বেশ আলোচনার জন্ম দেন তিনি। এবার ভেরিফাইড হলো নুসরাত ফারিয়ার ফেসবুক পেইজ। গত মঙ্গলবার রাতে ফেসবুক কর্তৃপ তার পেজটি যাচাই-বাছাই করে এর যথার্থতা নিশ্চিত করেন। ফলে এখন ফারিয়ার পেজের নামের শেষে নীল রঙের বৃত্তের মধ্যে সাদা টিক চিহ্ন দেখা যাচ্ছে। ফারিয়া অভিনীত প্রেমী ও প্রেমী  সিনেমার মহরতের পরদিনই ফেসবুকের পেইজে ভেরিফাইড হয়ে নতুন আলোচনার জন্ম দেন তিনি। পেইজটি স্বীকৃতি পাওয়ায় ফারিয়া দারুণ খুশি। এ প্রসঙ্গে তিনি বলেন, সত্যি এটি আমার জন্য অনেক বড় প্রাপ্তি। গত মঙ্গলবার রাতে ফেসবুক কর্তৃপ থেকে জানানো হয়, আমার পেইজটি ভেরিফাইড করা হয়েছে। তাদের কথা শুনে আমি সাথে সাথেই ফেসবুকে প্রবেশ করে দেখি, সত্যি সত্যিই তা ভেরিফাইড হয়েছে। বর্তমানে ফেসবুক বেশ জনপ্রিয় একটি যোগাযোগমাধ্যম। খুব সহজেই আমার ভক্তরা ফেসবুকের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা