,

শিগগিরি মাঠে ফিরবেন মমতা

news-image

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে হামলায় আহত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ হয়ে উঠছেন। তার এখন শুধু পায়ের গোড়ালিতে ব্যথা রয়েছে। শিগগিরি প্রচারণায় ফিরবেন বলে জানা গেছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন মমতা। আগের থেকে অনেকটাই সেরে উঠেছে আঘাতপ্রাপ্ত জায়গাগুলি।

মুখ্যমন্ত্রীর চিকিৎসার দায়িত্বে থাকা ৬ সদস্যের মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যালোচনা করছেন। পরবর্তী পর্যায়ের চিকিৎসা বিবেচনায় তাকে বাড়ি যাওয়ার ছাড়পত্র দেয়া হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, বাড়ি ফিরলেও এখনই তিনি সক্রিয়ভাবে রাজনৈতিক কার্যকলাপ শুরু করতে পারবেন না। আগামী কয়েক দিন বাড়ি থেকেই চিকিৎসা নিতে হবে তাকে।

তৃণমূল সূত্রে জানা যায়, সোমবার থেকে রাজনৈতিক কর্মসূচি শুরু করতে পারেন মমতা।

এদিকে, মমতার আহত হওয়া নিয়ে পশ্চিমবঙ্গে নানা রাজনীতি শুরু হয়ে গেছে। কোনো কোনো রাজনীতিবিদ যেমন তার দ্রুত আরোগ্য কামনা করেছেন, তেমনই অনেকে বিষয়টিকে ‘নাটক’ বলেও উড়িয়ে দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের