শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাজমহলে বোমাতঙ্ক, পর্যটকদের সরিয়ে বন্ধ করা হল প্রবেশপথ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আগ্রার তাজমহলে হঠাৎই আজ বৃহস্পতিবার সকালে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিনগুলোর এদিনও সকাল থেকে পর্যটকদের ভিড় ছিলো। তবে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফোন করে পুলিশকে খবর দেয় যে, বোমা রাখা রয়েছে তাজমহলে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে মুহূর্তে খালি করে দেওয়া হয় তাজমহল, বন্ধ করে দেওয়া হয় সব প্রবেশপথ।

জানা গেছে, সকাল সাড়ে ৭টা নাগাদ তাজমহলে পৌঁছে যান বিস্ফোরক বিশেষজ্ঞরা। তারপর গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়। সিআইএসএফ ও বিস্ফোরক বিশেষজ্ঞরা বিভিন্ন স্থানে সন্ধান চালান। পুলিশের ভাষ্য, প্রথমে মনে করা হয়েছিল, আলিগড় থেকে ফোন আসছে, পরে ফিরোজাবাদ থেকেও ফোন পাওয়ার কথা জানিয়েছেন পুলিশকর্মীরা।

উল্লেখ্য, দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর গত বছর সেপ্টেম্বরে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় তাজমহল। করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ ছিল তাজমহলের দরজা। তবে বিধিনিষেধ মেনেই এখনও তাজমহল দর্শন করতে হচ্ছে পর্যটকদের। নিয়ম অনুযায়ী প্রতিদিন মাত্র পাঁচ হাজার পর্যটককে ঢুকতে দেওয়া হচ্ছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা