বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ১৫ দিন পর মায়ের কোলে ফিরেছে শিশু তাজিম

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে ৭ মাসের শিশু সাইদুর রহমান তাজিমকে নিয়ে পিতার অন্যত্র চলে যাওয়ার ১৫ দিনপর শিশু সাইদুর রহমান তাজিমকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিজয়নগর উপজেলার খিরাতলা গ্রাম থেকে শিশু তাজিমকে উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শিশুর পিতা সিদ্দিকুর রহমান শিশু সন্তানকে ফেলে রেখে পালিয়ে যায়।
পুলিশ  জানায়, গত ১০ এপ্রিল আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামের সিদ্দিকুর রহমানের সাথে তার স্ত্রী লিপি বেগমের পারিবারিক কারণে কলহ হয়। এক পর্যায়ে সিদ্দিকুর রহমান লিপি বেগমকে মারধোর করে শিশু তাজিমকে রেখে দিয়ে লিপি বেগমকে বাড়ি থেকে বের করে দেয়। পরে সিদ্দিকুর রহমান তার শিশু পুত্রকে নিয়ে অন্যত্র চলে যায়।
এ ঘটনায় গত ১৩ এপ্রিল লিপি বেগম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে তার স্বামী সিদ্দিকুর রহমানের নামে মামলা দায়ের করে। আদালত সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে সার্চ (তল্লাশী) ওয়ারেন্ট জারি করে।  
আদালতের সার্চ ওয়ারেন্ট পেয়ে শনিবার সকালে পুলিশ বিজয়নগর থেকে শিশুকে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইসমত আরা বেগম এ্যানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতের সার্চ (তল্লাশী) ওয়ারেন্টে  শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা