শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সেনাবাহিনীতে উন্নতমানের যুদ্ধবিমান-হেলিকপ্টার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সেনাবাহিনীতে কয়েক ডজন উন্নতমানের যুদ্ধবিমান এবং হেলিকপ্টার যুক্ত হয়েছে। সোমবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে ইরানের সেনাবাহিনীর কাছে সামরিক যুদ্ধবিমান এবং ভারী অস্ত্র হস্তান্তর করা হয়।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। আরো উপস্থিত ছিলেন আর্মি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ।

অনুষ্ঠানে আমির হাতামি বলেন, তার দেশ অভ্যন্তরীণ সক্ষমতার ওপর নির্ভর করে সব ধরনের অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তার দেশের বিমান শিল্পের বিশেষজ্ঞরা এসব জঙ্গিবিমান ও হেলিকপ্টারের ইঞ্জিন নতুন করে তৈরি করেছেন। এসব ইঞ্জিন টার্বোজেট, টার্বোফান এবং টার্বোশ্যাফ্ট শ্রেণির যেগুলোকে যুদ্ধবিমান ও হেলিকপ্টারের পাশাপাশি অন্যান্য বিমানেও ব্যবহার করা যায়।

জেনারেল আমির হাতামি বলেন, হালকা, অর্ধ-ভারী ও ভারী যুদ্ধ সরঞ্জাম ব্যবহার উপযোগী করার যে উদ্যোগ তার দেশ নিয়েছে তার ফলে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা কম খরচে অনেকগুণ বেড়ে গেছে। আর এর মাধ্যমে ইরানের প্রতিরক্ষা নীতির একটি গুরুত্বপূর্ণ মূলনীতি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ