,

পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের বদরগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় মাহবুবা আক্তার মেরি ও রুপা মনি নামের দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।গত শুক্রবার রাতে বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বুজরুক হাজিপুর গাছুয়াপাড়া গ্রামের নিজ ঘর থেকে মাহবুবা আক্তার মেরি’র গলাকাটা লাশ উদ্ধার করা হয়। সে রামনাথপুর বি ইউ দাখিল মাদরাসার সুপার মেনহাজুল হকের মেয়ে।

অন্যদিকে শনিবার সকালে একই উপজেলার কুতুবপুর নাটারাম উত্তরপাড়া গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে রুপা মনির লাশ উদ্ধার হয়। নিহত রুপা ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ও নাটারাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তবে পুলিশ বলছে, দুটি মৃত্যুই রহস্যজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে নিজ ঘরে মেরিকে গলাকাটা অবস্থায় দেখে মেরির মা নুরনাহার চিৎকার দেয়। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তার গলা কাটা দেখতে পায়। তাদের সামনেই অল্প সময়ের মধ্যেই নিস্তেজ হয়ে পড়ে মেরী। মেরি ওয়ারেসিয়া দাখিল মাদরাসার নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল। এদিকে এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত করছে পুলিশ।

নিহত মেরীর ছোট বোন মনিরা সুলতানা আর্তনাদ করে বলেন, ‘হঠাৎ করে আমার বোনের কি হল কিছুই বুঝতে পারছি না।’অন্যদিকে আজ শনিবার সকালে একই উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। রুপা মনি ওই এলাকার রফিকুল ইসলামের মেয়ে। এক মাস আগে রুপা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার এক ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করে। এ নিয়ে থানায় মামলা করেন রুপার বাবা রফিকুল ইসলাম। পরে বিয়ে মেনে নেওয়ার কথা বলে কৌশলে রুপা ও তার স্বামীকে বাড়িতে ডেকে আনে রুপার পরিবার। এক পর্যায়ে ছেলেটিকে পিটিয়ে তালাক নামায় স্বাক্ষর করতে বাধ্য করে। পরে তাকে তাড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে রুপার সঙ্গে তার বাবার সম্পর্ক খারাপ যাচ্ছিল। স্থানীয়দের ধারণা, এ ঘটনাকে কেন্দ্র করে রুপাকে হত্যা করে লাশ ভুট্টা ক্ষেতে ফেলে রাখা হয়।

লাশ দুটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান। তিনি বলেন, বুজরুক হাজিপুর গাছুয়াপাড়া গ্রামের নিজ ঘর থেকে মাহবুবা আক্তার মেরি’র গলাকাটা লাশ উদ্ধার করা হয়। বিষয়টি রহস্যজনক। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সিফাত ই রাব্বান ও পিবিআইসহ ক্রাইম সিনের সদস্যরা। অন্যদিকে নাটারাম উত্তরপাড়া গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে রুপা মনি’র লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় নিহতের স্বজনদের জিজ্ঞাসাবাদ করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য