মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ মুরগি ২৫ দিন ধরে থানায় আটক

news-image

অনলাইন ডেস্ক : ২৫ দিন ধরে থানার লকআপে আটকে রাখা হয়েছে দুটি মুরগিকে। এমনই এক মজার ঘটনা ঘটেছে ভারতের তেলঙ্গানার খম্মম জেলায়।

ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা২৪*৭’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, তেলঙ্গানার খম্মম জেলার মিডিগন্ডা থানার লকআপে বন্দি অবস্থায় আছে দুটি মুরগি। কয়েকজন জুয়ারিকে এই মুরগি দুটিসহ গ্রেফতার করা হয়। এরপর জুয়ারিরা জামিনে ছাড়া পেলেও মুরগি দুটি থানার লকআপেই রয়ে গেছে।

জানা গেছে, সংক্রান্তি উপলক্ষ্যে মুরগির লড়াইয়ের খেলা চলছিল। কিন্তু সেখানে বাজি ধরে খেলা চলছিল। পুলিশ ঘটনাস্থলে হানা দিয়ে ১০ জনকে গ্রেফতার করে। সেই সঙ্গে দুটি মুরগি ও একটি বাইক বাজেয়াপ্ত করা হয়। পরে সকল জুয়ারিরা জামিন নিয়ে চলে যায়, কিন্তু তারা কেউ মুরগির দাবি করেনি। এদিকে প্রমাণ হিসেবে মুরগি দুটি রয়ে গিয়েছে থানাতেই। লকআপে তালা বন্ধ করে রাখা হয়েছে মুরগি দুটিকে।

পুলিশ জানিয়েছে, এই মামলার শুনানির পরেই মুরগিগুলোকে ছাড়া যেতে পারে। ছাড়ার আদেশ দেয়া হলে মুরগিগুলোকে নিলামে তোলা হবে বলেও জানানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যিনি নিলামে বেশি টাকা দেবেন তাকে মুরগির মালিকানা দেয়া হবে।

উল্লেখ্য, ভারতে বর্তমানে বার্ড ফ্লু নিয়ে চিন্তাজনক পরিস্থিতি রয়েছে। এরমধ্যে এই মুরগির লড়াই খেলা কতটা উপযুক্ত কাজ, তা নিয়ে অবশ্য এরইমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা