,

হাতির পিঠে চড়ে ৫৯ দম্পতির বিয়ে!

news-image

অনলাইন ডেস্ক : ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবসে ব্যতিক্রমী এক বিয়ের উৎসব হয়েছে থাইল্যান্ডে। সেখানে হাতির পিঠে চড়ে বিয়ে করেছেন ৫৯ দম্পতি। ভ্যালেন্টাইন্স ডেতে বিশেষ এই আয়োজন ছিল পূর্ব থাইল্যান্ডের ছনবুরি প্রদেশের নং নচ ট্রপিক্যাল গার্ডেনে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, প্রতি বছর ভ্যালেন্টাইন ডেতে নচ ট্রপিক্যাল গার্ডেনে বিয়ের আয়োজন সারতে অপেক্ষায় থাকেন বহু যুগল। মূলত হাতির পিঠে চড়ে বিয়ের আয়োজন সারতেই এত কদর এই গার্ডেনটির। সেই সুযোগটি হাতছাড়া করেননি অর্ধ-শতাধিক দম্পতি।

ডুয়াংসুরি টংসাই নামে এক নববধূ বলেন, ‘আমাদের জন্য এটি বিশেষ দিন। কারণ আমার বর খুবই আগ্রহী ছিল হাতির পিঠে চড়ে বিয়ে করবে। আজ সেই ইচ্ছে পূরণ হলো।’

পিটার আলফ্রেড নামে এক বর বলেন, ‘এখানে আসতে পেরে কতটা খুশি তা বলে বোঝাতে পারব না। করোনার মধ্যে এমন আয়োজন সত্যিই কঠিন। তবে সবকিছু পার করে এত সুন্দর পরিবেশে বিয়ে করতে পারাটা ভাগ্যেরও বটে।’

করোনা মহামারির কারণে নং নচ ট্রপিক্যাল গার্ডেনে এ বছর কম সংখ্যক বিয়ের আয়োজন হয়েছে বলে জানিয়েছেন এর ব্যবস্থাপনা পরিচালক কাম্পন তানসাচা। তিনি জানান, সবচেয়ে ভালো দিক হচ্ছে থাইল্যান্ডে করোনা পরিস্থিতি অতটা ভয়াবহ হয়নি। সংক্রমণের দ্বিতীয় দফায় দর্শনার্থী কমে গেলেও এখন সেই সংখ্যা বাড়তে শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য