,

কর্মরত মায়েদের যে পরামর্শ দিলেন মার্কিন ফার্স্ট লেডি

news-image

আন্তর্জাতিক ডেস্ক :লকডাউন ও এর পরবর্তী করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি, ঘরবন্দি বদলে দিয়েছেন জীবন-যাপন। ভার্চুয়াল কাজে অনেকে হোঁচট খেয়েছেন, আবার অনেকে সামলেছেন দক্ষ হাতে। ৪৩ বছরের দাম্পত্য জীবনে ২ বছর কাজ থেকে বিরতি নিয়েছিলেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনও। একা সন্তান ও সংসার সামলেছেন। বরাবর স্বাধীন চিন্তাভাবনা নিয়ে চলেন প্রেসিডেন্ট পত্নী। নিজের কেরিয়ার ও ঘর সামলানোর সেই অভিজ্ঞতা ও পরামর্শ এবার শেয়ার করেলেন তিনি।

সম্প্রতি প্যারেন্টস ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কর্মরত মায়েদের সমস্যা নিয়ে খোলাখুলি কথা বলেন।

জিল বাইডেন মায়েদের উপদেশ দিয়ে, নিজেদের জন্য সময় খুঁজে বের করার কথা বলেছেন। তিনি বলেন, প্রত্যেক মাকে, নিজের জন্য সময় বের করে নিতে হবে, করতেই হবে। প্রতি মূহুর্তে মায়েদের মাথায় হাজার কিছু ঘুরতে থাকে। কিছুটা সময় সেসব না ভেবে শুধু নিজের জন্য ভাবাটাও প্রয়োজন। ভালোবাসা প্রয়োজন।
৬৯ বছর বয়সী মার্কিন ফার্স্ট লেডি আরও বলেন, কীভাবে মহামারি কর্মরত মায়েদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, তা নিজে উপলদ্ধি করেছেন। বাচ্চাদের স্কুলে না পাঠাতে পারা, খেলাধুলা বন্ধ করে সারাদিন তাদের ঘরে রাখা, একজন মা-কে কতটা মানিয়ে নিতে হয়, সেই উপলব্ধিও শেয়ার করেছেন তিনি।

‘হতে পারে দিনের পর দিন আপনাকে একঘেয়ে খাবার বানাতে হয়েছে। হতে পারে মাঝে মধ্যেই আপনি মেজাজ হারিয়েছেন, হতে পারে বাচ্চাদের সঙ্গে ‘মজাদার মা’ হতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন, কী হয়েছে তাতে! আপনি হেরে যাননি, আপনি শক্তিশালী। আপনি প্রাণবন্ত’, -বলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য