মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ বছরের শিশু হরিণশাবককে বন্ধু বানিয়ে বাসায় নিয়ে এলো

news-image

নিজস্ব প্রতিবেদক : খেলতে গিয়ে চার বছরের এক শিশু হরিণশাবককে বন্ধু বানিয়ে বাসায় নিয়ে আসার মতো চমকপ্রদ এক ঘটনা ঘটেছে। শিশুটির মা ছেলের সঙ্গে তার বন্ধু হরিণশাবকের ছবিও তুলেছেন। পরে অবশ্য শিশুটি নিজেই হরিণটিকে আবার জঙ্গলে ফিরিয়ে দিয়ে আসে।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ম্যাসানুটেন রিসোর্টে এ ঘটনা ঘটে। সন্তানসহ সেখানে ছুটি কাটাতে গিয়েছিলেন স্টেফানি ব্রাউন ও তার চার বছরের শিশু ছেলে ডমিনিক।

সেদিন তিনি ঘরের ভেতর টুকটাক কাজ করছিলেন, আর তার ছেলে ডমিনিক বাইরে খেলছিল। কিছুক্ষণ পরেই ছেলে ঘরে ফিরে আসে। কিন্তু একা নয়, একটি হরিণশাবক সঙ্গে নিয়ে আসে ডমিনিক। এতে অবাক হয়ে যান ডমিনিকের মা।

তিনি বলেন, বাইরে যাওয়ার কিছুক্ষণ পর দরজার সামনে পায়ের শব্দ শুনে তাকাতেই বিস্মিত হই। কারণ ছেলের সঙ্গে এসেছে একটি হরিণশাবক। তবে, শাবকটি বন্ধুর মতোই তার পাশে দাঁড়িয়েছিল। কোনো ধরনের অস্বস্তিবোধ করছিল বলে মনে হয়নি।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, বিষয়টি সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দী করেন ডমিনিকের মা স্টেফানি। পরে ফেসবুকে শেয়ার করতেই ভাইরাল হয়ে যায় ছবিটি।

স্টেফানি ব্রাউনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় স্টেফানি ফ্রিজ থেকে খাবার বের করছিলেন। কিন্তু দরজায় ডমিনিকের পাশে হরিণটিকে দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান। বুঝতে পারছিলেন না কী করবেন। পরে দ্রুত মোবাইল ফোন নিয়ে কিছু ছবি তুলে রাখেন।

সেগুলো ফেসবুকে পোস্ট করতেই লাইক, কমেন্ট, শেয়ারের বন্যা বয়ে যায়। মাত্র তিন দিনেই স্টেফানির ওই পোস্টে রিঅ্যাক্ট পড়েছে ১৬ হাজার, কমেন্ট করেছেন চার হাজার মানুষ আর শেয়ার হয়েছে ২৯ হাজারেরও বেশি। বেশিরভাগ মানুষই এটিকে দুর্লভ, মহামূল্যবান আর নজরকাড়া দৃশ্য বলে মন্তব্য করেছেন।

স্টেফানি জানিয়েছেন, ডমিনিক হরিণটিকে ঘরের ভেতরে আনতে চেয়েছিল কিছু খাবার দেওয়ার জন্য। অবশ্য, হরিণশাবকটি যেন দলছুট হয়ে না যায়, এজন্য তাকে আবারও জঙ্গলে ফিরিয়ে দিয়ে এসেছে সে।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা