,

ভ্যাকসিন নিয়ে ভয় দূর করতে যুক্তরাজ্যে জুমায় বিশেষ বয়ান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভ্যাকসিন নিয়ে মানুষের ভয় দূর করতে দেশটির মসজিদের ইমামরা জুমার নামাজে বিশেষ বয়ান দিচ্ছেন

করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার কথা চিন্তা করে অনেকেই ভয় পাচ্ছেন। অনেকে ভ্যাকসিন নেবেন না বলে ঘোষণা দিচ্ছেন। এমন পরিস্থিতিতে এ বিষয়ে মানুষের ভয় দূর করতে ইমামদের দ্বারস্থ হয়েছে দেশটি।

করোনার ভ্যাকসিন নিয়ে মানুষের ভয় দূর করতে দেশটির মসজিদের ইমামরা জুমার নামাজে বিশেষ বয়ান দিচ্ছেন। ইমামরা মানুষকে বোঝাচ্ছেন, আবিষ্কৃত করোনার ভ্যাকসিন নিরাপদ। এটি নিলে কোনো সমস্যা হবে না, বরং করোনার মহামারি রুখতে এ ভ্যাকসিনের বিকল্প নেই।

দেশটির জাতীয় মসজিদ ও ইমাম পরামর্শ বোর্ডের (এমআইএনএবি) সভাপতি কারি আসিম এ করোনার ভ্যাকসিনের বিষয়ে ওই প্রচারাভিযানের নেতৃত্ব দিচ্ছেন। ইসলামের আলোকে ভ্যাকসিন নেওয়া কতটুকু বৈধ, তা তিনি কমিউনিটির সবার কাছে ব্যাখ্যা করছেন।

যুক্তরাজ্যে অক্সফোর্ড-এস্ট্রাজেনেকা ও ফাইজার-বায়োএনটেকের দুটি টিকা প্রয়োগ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের