সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশ্রয়ণ প্রকল্পের ঘর পেলেন ২ বারের এমপি জজ মিয়া

news-image

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে জাতীয় পার্টি থেকে দুই বারের নির্বাচিত সাবেক এমপি এনামুল হক জজ মিয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর উপহার পেয়েছেন।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ভিডিও কনফারেন্সে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরের চাবি দেওয়া হয়। এ সময় এনামুল হক জজ মিয়াকে স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল ঘরের চাবি ও দলিল বুঝিয়ে দেন।

সহায় সম্বলহীন দুই বারের নির্বাচিত সাবেক এমপি এনামুল হক জজ মিয়া স্ত্রী সন্তান নিয়ে গফরগাঁও পৌর শহরের সালটিয়া গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। জজ মিয়াকে গফরগাঁও পৌরসভার মেয়র এসএম ইকবাল হোসেন সুমন ব্যক্তিগত তহবিল থেকে সম্প্রতি মানবিক সহায়তা করেন। এ সময় সাবেক এমপি জজ মিয়া পৌর মেয়র ও স্থানীয় এমপির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি ঘর দাবি করেন।

ঘর পেয়ে জজ মিয়া বলেন, আমি গফরগাঁওয়ে দুই বারের নির্বাচিত এমপি ছিলাম। সব কিছু হারিয়ে আমি এখন গৃহহীন। আমি থাকার জন্য প্রধানমন্ত্রীর কাছে ঘর দাবি করেছিলাম। ঘর পেয়েছি, আজ আমি অনেক খুশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি কৃতজ্ঞ।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা নির্বাহী অফিসার তাজুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গুলশান–বাড্ডা এলাকায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত, একাধিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

জনপ্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ, কোনো পদই স্থায়ী নয়: তারেক রহমান

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, পশ্চিমবঙ্গ ভোট গণনার কারণে সীমান্তে কড়াকড়ি

দেশে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ, আমদানির প্রয়োজন নেই: মন্ত্রী

নুসরাতের গেজেট ঠেকাতে মনিরার আবেদন, সিদ্ধান্তে অপেক্ষা আদালতের

বিএনপি নেতা আটকের প্রতিবাদে কুমিল্লায় থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ

ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় নোটিশ, না মানলে পরোয়ানা

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ সম্পন্ন

জ্বালানি সংকট সামলাতে সংসদীয় বিশেষ কমিটির কাজ শুরু

এপ্রিলে রেমিট্যান্স ৩.১ বিলিয়ন ডলার ছাড়াল, বেড়েছে প্রবাহ

পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ