,

১০ বছর বালকের ওজন ৮৫ কেজি!

news-image

অনলাইন ডেস্ক : বয়স সবে ১০। ওদিকে ওজন ৮৫ কেজি ছাড়িয়ে আরও বাড়ার দিকে। সুমো কুস্তিগির কিয়োটা কুমাগাই তার বয়সী অন্য শিশুর চেয়ে আকারে প্রায় দ্বিগুণ। আর এরই মধ্যে তার থেকে পাঁচ-ছয় বছরের বড় কুস্তিগিরদের হার মানতে হয়েছে তার কাছে।

রয়টার্স জানায়, গত বছর যুক্তরাজ্য ও ইউক্রেনের মতো দূর দেশে প্রতিযোগিতায় অংশ নিয়ে সবাইকে হারিয়ে অনূর্ধ্ব -১০ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কিয়োটা কুমাগাই।

বাবা তাইসুকে জানিয়েছেন, কিয়োটা নিরলস অনুশীলন করে। সপ্তাহে ছয় দিনই স্থানীয় সুমো ক্লাবে অথবা ভারোত্তলন করে। সুমো রেসলিংয়ের জন্য যে শারীরিক নমনীয়তা ও গতি প্রয়োজন, সেটির জন্য সে নিয়মিত সাঁতার কাটে, দৌড়ায় ও ব্যায়াম করে।

কিন্ডারগার্টেনে পড়ার সময়ই কিয়োটাকে তার বাবা তাইসুকে একটি টুর্নামেন্টে নিয়ে যান। এর পর থেকেই সুমোতে আগ্রহ জন্মে কিয়োটার। তার বাবা তাইসুকেও সুমো কুস্তিগির ছিলেন। কিন্তু তিনি তেমন সফল হতে পারেননি।

তাইসুকে বলেন, ‘আমি তাকে কিছুই শেখাইনি। সে নিজ থেকেই বিভিন্ন জিনিস করতে পারতো। সুমোর জন্য এক ধরনের বিশেষ প্রতিভা লাগে এবং তার মধ্যে সেই প্রতিভা প্রাকৃতিকভাবেই আছে। সে টুর্নামেন্ট জিতেছে। আমার ধারণা, তার মধ্যে বিশেষ কিছু আছে।’

আকারে দ্বিগুণ, ব্যাপক শক্তিধর হলেও কিয়োটা কথা বলে খুব কম। কেন সে কুস্তিগির হতে চায় জানতে চাইলে মুচকি হেসে জানায়, ‘আমার নিজের চাইতে বয়সে বড়দের হারানোটা মজার।

ছেলের প্রতিভা সম্পর্কে ধারণা হওয়ার পরই তাইসুকে পরিবারসহ ফুকাগাওয়া অঞ্চলে চলে যান। এ অঞ্চলটি সুমো রেসলারদের জন্য বিখ্যাত। এ অঞ্চলেই অনেক বাঘা বাঘা কুস্তিগির প্রশিক্ষণ নিয়েছেন, বড় হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য