মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইসক্রিমেও করোনা শনাক্ত!

news-image

অনলাইন ডেস্ক : মানুষের দেহে নয় এবার করোনার উপস্থিতি শনাক্ত হলো আইসক্রিমে। এ ঘটনা গণমাধ্যমে উঠে এলে তৈরি হচ্ছে আতঙ্ক। প্রশ্ন উঠছে- আইসক্রিমের মাধ্যমেও কী ছড়াচ্ছে করোনাভাইরাস? সম্প্রতি চীনের তিয়ানজিন ডাকাইওয়াডাও সংস্থার তৈরি আইসক্রিমে মিলেছে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ।

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ডাকাইওয়াডাও ৪ হাজার ৮৩৬ বাক্স আইসক্রিম বানায়। ওই আইসক্রিমের অধিকাংশ আইসক্রিম বিক্রিও হয়ে গেছে। বাকি থাকা ২ হাজার বাক্স সিল করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

তদন্তে দেখা গেছে, স্থানীয় বাজারে আইসক্রিমের যে ৬৫টি বাক্স পাঠানো হয়েছিল, সেগুলির মধ্যে থেকে ৩টি আইসক্রিমে করোনার উপস্থিতি পাওয়া গিয়েছে। যারা ওই বাক্স থেকে আইসক্রিম কিনেছিলেন, তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ডেকেছে স্থানীয় প্রশাসন।

যেভাবে জানা গেল আইসক্রিমে করোনা আছে-

মানবদেহ ছাড়া আর কোথাও করোনা জীবিত থাকতে পারে কিনা তার খোঁজ করছে চীনের প্রশাসন। সেই উদ্দেশ্যে স্থানীয় বাজার থেকে বিভিন্ন সামগ্রী পরীক্ষাগার পাঠানো হচ্ছে। এই কাজ করতে গিয়েই আইসক্রিমে করোনার হদিস মিলেছে।

জানা গেছে, প্রতিটি বাক্সে ৬টি করে আইসক্রিম ছিল। আর এগুলি ইউক্রেন এবং নিউজিল্যান্ড থেকে আনা কাঁচামাল দিয়ে তৈরি। ধারণা করা হচ্ছে, এই কাঁচামাল আমদানি করার সময় তাতেই ভাইরাস লুকিয়ে ছিল।

এই ঘটনা সম্পর্কে লিড বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট ডক্টর স্টিফেন গ্রিফিনস জানিয়ছেন, তৈরি বা বাক্স প্যাকিংয়ের সময় অজান্তেই কোনো ব্যক্তির কাছ থেকে করোনা সংক্রমিত হয়েছে আইসক্রিমগুলি। আর এই ক্রিমের তাপমাত্রা কম হওয়ায় এবং অতিরিক্ত ফ্যাট থাকায় ভাইরাসটি এতদিন সজীব থাকতে পেরেছে।

এদিকে বিশেষজ্ঞদের বলছেন, কয়েকটি আইসক্রিমে করোনার উপস্থিতি ছিলো মানে এই নয়, যে সমস্ত আইসক্রিমেই করোনার উপস্থিতি থাকবে।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা