,

কাতারের আমিরের সঙ্গে হামাস নেতা হানিয়ার সাক্ষাৎ

news-image

আন্তর্জাাতিক ডেস্ক ; ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়া কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

দোহা সফরে গিয়ে রোববার কাতারের আমিরের প্রাসাদে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। খবর আনাদোলুর।

সাক্ষাতে দুই নেতা ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগে অগ্রগতির বিষয়টি পর্যালোচনা করেন। পারস্য উপসাগরীয় দেশগুলো যখন একের পর এক ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে এবং সৌদি আরব তেলআবিবের সঙ্গে গোপনে সম্পর্ক শক্তিশালী করছে, তখন হামাস নেতাকে দোহায় আমন্ত্রণ জানানোর ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

ইসমাইল হানিয়া শনিবার জাতিসংঘের পাশাপাশি ইরানসহ কিছু মুসলিম দেশের কাছে চিঠি পাঠান।

ওই চিঠিতে তিনি ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে মুসলিম দেশগুলোর সাহায্য চান। তিনি অবিলম্বে ফিলিস্তিনে সাধারণ নির্বাচন অনুষ্ঠানেরও দাবি জানান।

ফিলিস্তিনি গণমাধ্যমগুলো জানিয়েছে, ফিলিস্তিনের স্বশাসিত সরকারের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শিগগিরই সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।

ওই ঘোষণায় ২০২১ সালের মে মাসের মাঝামাঝি সময়ে নির্বাচনের তারিখ নির্ধারণের সম্ভাবনা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য