,

যে কারণে নিজের পা চাটছে এই বাঘিনী

news-image

অনলাইন ডেস্ক : ছবিতে দেখা যাচ্ছে এক বাঘিনী জিব দিয়ে নিজের পা চাটছে। কেন সে পা চাটছে তার কারণ জানিয়েছেন ভারতীয় আলোকচিত্রী ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্মী নিতিশ মদন।

তিনি শনিবার তার ফেইসবুক পেজে এ ছবি শেয়ার দেন।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, রানি বাঘ জিব দিয়ে নিজেকে পরিষ্কার করছে। এর কারণ এই নয় যে তারা খুব পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, তারা এ কাজটি করে তাদের গায়ের গন্ধ যতটা সম্ভব দূর করতে। এটা তারা করে যখন তারা বাতাসের দিকে থাকেন তখন তাদের শিকার যেন গন্ধ না পায় সে জন্য।

তিনি আরো লেখেন, বিড়ালজাতীয় প্রাণীর জিহ্বায় বাঁকানো একধরনের স্পাইক থাকে যাতে তাদের জিবটাকে মনে হয় ঘষাকাগজের মতো। এটা অনেকটা পশমগুলোকে চিরুনিরে দিয়ে আঁচড়ানোর মতো কাজ করে। এই ধারালো জিহ্বা দিয়ে তারা শিকারের হাড়ের সঙ্গে লেগে থাকা মাংসও ছাড়িয়ে নিতে পারে।

নিতিশ আরো লেখেন, যদি কখনো কোনো বিড়াল আপনাকে চেটে দেয় তাহলে বুঝতে পারবেন তাদের জিহ্বা কতটা খরখরে, আপনার মনে হবে কোনো ঘষাকাগজের ঘষা লেগেছে। আর বাঘের জিহ্বা বিড়ালের তুলনায় কয়েকগুণ বড় যা আরো খরখরে এবং ধারালো।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য