সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. খাইরুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার গোবরাকুড়া সীমান্তের ১১২৪ নং মেইন পিলার (৫-এস) সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

খাইরুল ইসলাম হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে গোবরাকুড়া সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনার উদ্দেশে সীমান্ত অতিক্রম করতে গেলে ভারতের গাছুয়াপাড়া সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ-৫৫) টহলরত দল তাকে গুলি করে। পরে খাইরুলের পরিবারের লোকজন খবর পেয়ে আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোপনে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক খাইরুলকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. উমর ফারুক।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে মর্গে থাকা গুলিবিদ্ধ লাশের খবর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানিয়েছে। কিন্তু স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে কেউ তাদের অবহিত করেনি।

এ জাতীয় আরও খবর

গুলশান–বাড্ডা এলাকায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত, একাধিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

জনপ্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ, কোনো পদই স্থায়ী নয়: তারেক রহমান

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, পশ্চিমবঙ্গ ভোট গণনার কারণে সীমান্তে কড়াকড়ি

দেশে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ, আমদানির প্রয়োজন নেই: মন্ত্রী

নুসরাতের গেজেট ঠেকাতে মনিরার আবেদন, সিদ্ধান্তে অপেক্ষা আদালতের

বিএনপি নেতা আটকের প্রতিবাদে কুমিল্লায় থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ

ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় নোটিশ, না মানলে পরোয়ানা

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ সম্পন্ন

জ্বালানি সংকট সামলাতে সংসদীয় বিশেষ কমিটির কাজ শুরু

এপ্রিলে রেমিট্যান্স ৩.১ বিলিয়ন ডলার ছাড়াল, বেড়েছে প্রবাহ

পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ