মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাতির সঙ্গে ধাক্কা লেগে ট্রেন লাইনচ্যুত!

news-image

অনলাইন ডেস্ক : হাতির সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়ে গেছে একটি ট্রেন। ভারতের ওড়িশার হাতিবাড়ি ও মানেসর স্টেশনের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, হাতির সঙ্গে ট্রেনের ধাক্কা লাগায় ট্রেনের ৬টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। তবে চাকা লাইনচ্যুত হলেও চালক এবং সহকারী চালকসহ যাত্রীরা প্রত্যেকে সুরক্ষিত রয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ৫০ কি.মি.। গত রোববার রাত ২টা ৪ মিনিটে হাতিটির সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ইঞ্জিনের সামনের দিকের ৬টি চাকা লাইন থেকে নিচে পড়ে যায়।

জানা গেছে, পুরী-সুরাট ট্রেনের সামনে হাতিটি চলে আসে। চালকেরা ব্রেক করে দাঁড় করানোর আগেই হাতির সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির। ফলে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই সম্বলপুরের ঊর্ধ্বতন কর্তারা ও ডিআরএম ঘটনাস্থলে পৌঁছে যায়। বন দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে রেলের ডিআরএম ও সম্বলপুরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনার তদন্ত শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা