,

টিভি লাইভে এসে জো বাইডেন করোনার টিকা নিলেন

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের ডেলাওয়্যার অঙ্গরাজ্যে সোমবার টেলিভিশন লাইভে এসে ফাইজারের করোনা ভ্যাকসিন নিলেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন (৭৮)।

এর কিছুক্ষণ আগে ভ্যাকসিন নেন তার স্ত্রী জিল বাইডেন। অঙ্গরাজ্যটির নেওয়ার্ক এলাকায় অবস্থিত ক্রিস্টিনা হাসপাতালে এ দম্পতি প্রকাশ্যে করোনার ভ্যাকসিন নেন। খবর আরব নিউজ ও বিবিসির।

এর আগে ভাইস প্রেসিডেণ্ট মাইক পেন্স ও তার স্ত্রীও টিভি লাইভে এসে করোনার ভ্যাকসিন নেন। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে তিন দিন হাসপাতালে চিকিৎসা নেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত এ টিকা নেননি।

এ ব্যাপারে ট্রাম্প গণমাধ্যমকে বলেন, হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং আমার দলের অনেক নেতাকর্মীই ইতিমধ্যে ফাইজারের করোনার টিকা নিয়েছেন। সময়-সুযোগ বুঝে আমিও একসময় করোনার এ টিকা নেব। তবে কবে নেব তা বলা যাচ্ছে না।

এদিকে করোনার টিকা নিয়ে লাইভে এসে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, মার্কিন জনগণকে অভয় দিতে আমি প্রকাশ্যে এ টিকা নিয়েছি। টিভি লাইভে এসে করোনার টিকা নিয়ে আমি সবার কাছে এই বার্তা পৌঁছে দিতে চেয়েছি যে, আপনারা নিশ্চিন্তায় এ টিকা নিতে পারেন। এটি সবার জন্য নিরাপদ।

এ সময় তিনি করোনাটি গোটা যুক্তরাষ্ট্রে দ্রুত সরবরাহ করার জন্য ট্রাম্প ও তার প্রশাসনকে ধন্যবাদ জানাতেও ভোলেননি।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক