,

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

Akaura portপহেলা বৈশাখ উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকে।
আখাউড়া স্থল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির বাবুল বলেন, ১৪ এপ্রিল বাংলাদেশে বাংলা নববর্ষ উদযাপিত হলেও ভারতের পুঞ্জিকা অনুযায়ী ১৫ এপ্রিল বুধবার ওই দেশে বাংলা নতুন বছর শুরু হয়। এদিন ভারতে সরকারি ছুটি তাই আমদানী-রপ্তানী বন্ধ রয়েছে। মনির হোসেন বাবুল আরো বলেন, মঙ্গলবার ভারতের আগরতলা স্থলবন্দরের আমদানি-রপ্তানি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মণিষ বিশ্বাস তাদের নববর্ষ উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি আমাদের জানিয়েছেন। তবে বৃহস্পতিবার বন্দরের কার্যক্রম চালু থাকবে।
এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা (উপ-পরিদর্শক) মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ