,

ইউরোপীয় ইউনিয়ন অনুমোদন দিতে যাচ্ছে ফাইজারের টিকা

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধে প্রথম কোনো টিকা অনুমোদন দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর মধ্যে ফাইজারের টিকা অনুমোদনের জন্য সুপারিশ করেছে ইইউ’র বিশেষজ্ঞরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ফাইজারের টিকা অনুমোদনের জন্য সুপারিশ করেছে ইইউ’র ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা দ্য ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ)।

মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক যৌথভাবে এ টিকা উদ্ভাবন করেছে। ইতিমধ্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র টিকাটি তাদের নাগরিকদের ওপর প্রয়োগ করা শুরু করেছে।

ইএমএ’র সুপারিশের পর আগামী সোমবার ফাইজারের টিকার আনুষ্ঠানিক অনুমোদন দিতে পারে ইইউ। এর মধ্য দিয়ে ইইউ’র ২৭টি দেশের ৪৪৬ মিলিয়ন করোনার টিকা পেতে যাচ্ছে। তবে রবিবার থেকে ইইউ’র কিছু দেশে এ টিকার সরবরাহ শুরু হয়ে যাবে।

এদিকে শীত শুরু হওয়ায় ইউরোপে নতুন করে করোনা সংক্রমণ বেড়ে গিয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যে ভাইরাসটির নতুন ধরন দেখা দেওয়ায় আরও বেশি আতঙ্ক তৈরি হয়েছে। সংক্রমণ রোধে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট যোগাযোগ বন্ধ রেখেছে ইউরোপ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা