,

শেরপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম

news-image

শেরপুর প্রতিনিধি : শেরপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এক নারী। তাঁর নাম রোজিনা বেগম (২৫)। রোববার সন্ধ্যায় শেরপুর শহরের রাজাবাড়ী (তিনআনী বাজার) এলাকার ফিরোজা-মর্তুজ প্রাইভেট হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি এই তিন সন্তান প্রসব করেন।

গৃহবধূ রোজিনা বেগম জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া সরকারপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, গৃহবধূ রোজিনা বেগম অন্তঃসত্ত্বা হওয়ার পর আল্ট্রাসনোগ্রাম পরীক্ষার মাধ্যমে জানতে পারেন তাঁর গর্ভে তিন সন্তান। এরপর থেকে তিনি গাইনি বিশেষজ্ঞ মায়া হোড়ের তত্ত্বাবধায়নে ছিলেন। রোববার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে নির্দিষ্ট সময়ের মধ্যেই চিকিৎসক মায়া হোড় অস্ত্রোপচার করলে রোজিনা তিন সন্তানের জন্ম দেন।

চিকিৎসক মায়া হোড় বলেন, রোজিনার সফল অস্ত্রোপচারে তাঁর তিন পুত্রসন্তানের জন্ম হয়েছে। নবজাতকেরা ও তাঁদের মা সুস্থ আছেন।

একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম হওয়ায় বেশ খুশি বলে জানান নবজাতকদের বাবা সাইফুল ইসলাম। তিনি বলেন, তাঁর ছয় বছরের এক মেয়ে আছে। নবজাতকেরাসহ তাঁর স্ত্রী ভালো আছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য