,

ময়মনসিংহে ট্রাক চাপায় নিহত ৩

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।

রোববার রাত ৯টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের গৌরীপুরের বেলতলী নামক স্থানে নেত্রকোনাগামী সিএনজিটিকে একটি বালু বোঝাই ট্রাক চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

গৌরীপুর থানার ওসি মো: বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ময়মনসিংহ থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা নেত্রকোনার দিক যাচ্ছিল। ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গৌরীপুরের বেলতলী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটিয়ে সামনের দিকে যেতে চাইলে দ্রুত গতির একটি বালু বোঝাই ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহত তিনজনই পুরুষ।

গৌরীপুর থানার ওসি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে। এছাড়া আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে। এই ঘটনায় ট্রাকটি পালিয়ে গেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য