,

টিকা পেয়ে নাচলেন স্বাস্থ্যকর্মীরা!

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের মহামারিতে পর্যুদস্ত গোটা বিশ্ব। সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রে। দেশটিতে সংক্রমণ ও মৃত্যু—দুটিই বেড়ে চলেছে। এ অবস্থায় করোনার টিকা জনমনে এনেছে স্বস্তি। আর সেটাই দেখা গেল দেশটির ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরে। করোনার টিকা প্রথম চালান পৌঁছানোর পর খুশিতে আত্মহারা শহরটির একটি মেডিকেল সেন্টারের স্বাস্থ্যকর্মীরা। তাঁরা একসঙ্গে আয়োজন করে নেচেছেন।

যুক্তরাষ্ট্র সম্প্রতি ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দেয়। এরপর গত সোমবার থেকে দেশটিতে টিকা দেওয়া শুরু হয়েছে। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে এই টিকার চালান প্রথম যাবে, তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান। স্থানীয় সংবাদমাধ্যম এনবিসি বোস্টনের খবরে জানানো হয়েছে, সোমবার ম্যাসাচুসেটসের কিছু হাসপাতাল ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার প্রথম চালান পায়। বোস্টন মেডিকেল সেন্টার (বিএমসি) ছিল তাদের একটি। এদিন টিকার আগমনে হাসপাতালের কর্মীরা সড়কের পাশে একসঙ্গে নাচেন। মুখে মাস্ক আর সামাজিক দূরত্ব মেনে তাঁদের নাচের ভিডিও গত বৃহস্পতিবার অনলাইনে প্রকাশের পর তা ভাইরাল হয়ে যায়।

হাসপাতালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কেট ওয়ালশ স্বাস্থ্যকর্মীদের সেই ভিডিও টুইট করেন। টুইট বার্তায় তিনি লেখেন, ‘সম্মুখসারির যোদ্ধাদের জন্য টিকার সমবণ্টন ও সুরক্ষা নিয়ে কাজ করা একদল লোক উষ্ণ অভ্যর্থনা পেলেন তাঁদের সহকর্মীদের কাছ থেকে। টিকার আগমনে এই উদ্‌যাপন। একটি স্মরণীয় দিন, সেরা ঘটনা।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও ইতিমধ্যে প্রায় ৪৫ লাখ মানুষ দেখেছে। একজন লিখেছেন, ‘তাঁদের (স্বাস্থ্যকর্মী) জন্য আমি আজ সত্যিই খুব খুশি। আমরা তাঁদের কাছে অনেক বেশি ঋণী। কারণ, তাঁরা আমাদের জন্য অনেক করেছেন।’

বোস্টন মেডিকেল সেন্টার প্রথম কোটায় ১ হাজার ৯৫০ ডোজ ফাইজার টিকা পায়। প্রথমে স্বাস্থ্যকর্মীদের মধ্যে এই টিকা দেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর