,

পদত্যাগের ঘোষণা ট্রাম্প মিত্র অ্যাটর্নি জেনারেলের

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী সপ্তাহেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বলে সোমবার তিনি জানান।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ইলেকটোরাল কলেজ সভার ভোটে বাইডেনের চূড়ান্ত বিজয়ের পরই এ ঘোষণা দিলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল।

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত উইলিয়াম বার। তবে নির্বাচনে জালিয়াতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের অভিযোগে সায় দেননি তিনি।

এ মাসের শুরুতে উইলিয়াম বলেছিলেন, ‘এখন পর্যন্ত আমরা এমন জালিয়াতির প্রমাণ দেখতে পাইনি যা নির্বাচনের ফলাফল পাল্টে দিতে পারে।’

এতে ট্রাম্প শিবিরের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এমনকি সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেছিলেন, ‘আমার ধারণা, এরপর তিনিই হয়তো বরখাস্ত হতে চলেছেন।’

পদত্যাগের ঘোষণার আগে ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করেন উইলিয়াম।

এক টুইটে ট্রাম্প বলেন, ‘এই মাত্র অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দারুণ একটি বৈঠক হলো। আমাদের সম্পর্ক সবসময় খুব ভালো ছিল। তিনি অসাধারণভাবে তার দায়িত্ব পালন করেছেন। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বড়দিনের ঠিক আগে চলে যাবেন তিনি।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা