রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনি ক্ষমতা ছাড়ছেন: ইরানি সাংবাদিক

news-image

অনলাইন ডেস্ক : অসুস্থতার কারণে ক্ষমতা ছেড়ে দেয়ার ‘সিদ্ধান্ত নিয়েছেন’ ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানের এক সাংবাদিক এমন দাবি করে জানিয়েছেন, তিনি ছেলের হাতে ক্ষমতা ছেড়ে দিতে পারেন।

মোমাহাদ আহওয়াজে নামের ওই সাংবাদিকের বরাত দিয়ে দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তুমুল বিরোধিতার এই দিনগুলোতে ৫১ বছর বয়সী মোজতাবা খামেনির হাতে ক্ষমতা তুলে দিতে পারেন তিনি।

তিনি বলেছেন, ‘দেশের সর্বোচ্চ নেতা খামেনি বর্তমানে ৮১ বছর বয়সে। তার স্বাস্থ্যের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। গত শুক্রবার ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানির তার সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু আচমকা সর্বোচ্চ নেতার শরীর খারাপ হওয়ায় সেই বৈঠক বাতিল করা হয়। খামেনির স্বাস্থ্যের বিষয়টি নিয়ে চিন্তায় রয়েছে ইরান। এ কারণে তার ছেলেকে সর্বোচ্চ নেতার পদে বসানোর প্রস্তুতি শুরু হয়েছে।’

১৯৩৯ সালে ইরানের শহর মাশাদে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ খামেনি। বাবাকে অনুসরণ করে তিনিও ধর্মগুরু হন। তরুণদের প্রতি প্রায়ই তিনি উপদেশমূলক কথাবার্তা বলেন।

২০১৪ সালে অন্ত্রের ক্যানসার হওয়ার কারণে একটি অপারেশন হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতার। তারপর থেকেই তার স্বাস্থ্যের বিষয়ে খুব একটা খোঁজখবর পাওয়া যায় না। বেশিরভাগ সময়ই লোকচক্ষুর অন্তরালে থাকেন তিনি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী