,

গজারিয়া নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ দোকানে, ২ পথচারী নিহত

news-image

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দিয়ে একটি পিকআপভ্যান দোকানের ভেতরে ঢুকে গেছে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সোমবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরান বাউশিয়ার ল্যাংটার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পুরান বাউশিয়ার মৃত মহসিন মিয়ার ছেলে মোহন মিয়া (৫০) ও কিশোরগঞ্জের মৃত মোকসেদ আলীর ছেলে নুরুল ইসলাম মিয়া (৭০)।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাউদ্দিন জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি জানান, কুমিল্লাগামী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দিয়ে দোকানে ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যান। তবে পিকআপটি (ঢাকা-মেট্রো-ল ১১-১১৫২) জব্দ করা হয়েছে।

নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের