,

আটলান্টিকে বিশ্বের সবচেয়ে বড় বরফখণ্ডের সন্ধান

news-image

অনলাইন ডেস্ক : দক্ষিণ আটলান্টিকে দেখা মিলল বিশ্বের সবচেয়ে বড় বরফখণ্ডটির। এটা ধীরে ধীরে সাউথ জর্জিয়ার একটি দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে।

শুক্রবার এর বেশ কিছু ছবি তুলেছে ব্রিটিশ বিমানবাহিনী রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ)। এই ছবিটি তোলা হয়েছে একটি এ৪০০এম উড়োজাহাজ থেকে।

ছবিতে দেখা গেছে বরফখণ্ডটি ফাটলবহুল। এর গা থেকে খসে পড়ছে বরফের ছোট টুকরো। এর বরফের টুকরোটির নাম এ৬৮এ। এর আয়তন চার হাজার ২০০ বর্গকিলোমিটার।

বিবিসি জানিয়েছে, এ৪০০এম এয়ারবাসটি নিচ দিয়ে উড়ে চার হাজার ২০০ বর্গকিলোমিটার খণ্ডটি পর্যবেক্ষণ করে। বরফ গলার হার কেমন তা দেখে আরএএফ।

একাধিক ছবিতে দেখা যায়, বরফখণ্ডটিতে অনেকগুলো ভাঙা ও ফাটল। ভাঙা অংশ দেখে মনে হচ্ছে পানির স্তরে ছোট ছোট টানেল সৃষ্টি হয়েছে।

অ্যান্টার্কটিক বার্গটির বর্তমান অবস্থান সাউথ জর্জিয়ার ব্রিটিশ সমুদ্রসীমায়, দ্বীপটি থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে। তবে দ্বীপের কাছাকাছি হওয়ায় উপকূলের অল্প পানির মধ্যে বরফখণ্ডটি আটকে যাওয়ার সম্ভাবনা দেখছেন পর্যবেক্ষকেরা।

স্কোয়াড্রন লিডার মিখাইল উইলকিনসন জানান, বরফখণ্ডটির একেবারে কাছে এবং আবহাওয়ায় গিয়ে স্যাটেলাইট ট্র্যাকিংয়ের মাধ্যমে আরও পর্যবেক্ষণ চালানো হবে। এতে আরও বেশি তথ্য পাওয়া যাবে।

এর মধ্যে নতুন তোলা ছবি ও ভিডিওর মাধ্যমে আসন্ন সপ্তাহ এবং মাসগুলোতে বরফখণ্ডটি কিভাবে আচরণ করতে পারে তা বিশ্লেষণ করা হবে।

২০১৭ সালের জুলাইয়ে অ্যান্টার্কটিকের বরফের তাক ভেঙে হিমশৈলতে পরিণত হয় এ৬৮এ।

সেসময় এটির আয়তন ছিল ছয় হাজার বর্গকিলোমিটারের মতো, যা যুক্তরাজ্যের ওয়েলসের চার ভাগের এক ভাগের সমান। এখন এটি ইংলিশ কাউন্টি সমারসেটের সমান আয়তনে পরিণত হয়েছে।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা