,

আখাউড়ায় মাদ্রাসা শিক্ষকের পিটুনিতে তিন শিক্ষার্থী আহত

downloadনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন মাদ্রাসা ছাত্রীকে পিটিয়ে আহত করেছে মাদ্রাসার শিক্ষক। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে আখাউড়া টেকনিক্যাল ইসলামিয়া আলীম মাদ্রাসায়। অভিযুক্ত শিক্ষকের নাম মোঃ বিল্লাল আহমেদ। অভিযুক্ত বিল্লাল আহমেদ আখাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর। আহতদের মধ্যে অষ্টম শ্রেণীর ছাত্রী ঝর্ণা আক্তার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। অন্য দুই শিক্ষার্থী নবম শ্রেণীর ছাত্রী রাবেয়া আক্তার ও সামিয়া আক্তার প্রাথমিক চিকিৎসা নেয়।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 
মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসীসহ সংশ্লিষ্টরা জানায়, রবিবার এইচএসসি ও আলীম পরীক্ষা চলার কারনে ওই মাদ্রসার বেশিরভাগ শিক্ষক কেন্দ্রে পরিদর্শকের দায়িত্বরত ছিলেন। যে কারণে রুটিন অনুযায়ী নির্ধারিত ক্লাশে যেতে পারেন নি শিক্ষকরা। 
বিকেল সোয়া তিনটার দিকে সপ্তম ঘন্টায় অষ্টম শ্রেণীতে কোরআন শিক্ষার ক্লাশ নিতে যান কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষিকা। এ সময় শিক্ষার্থী ঝর্ণা আক্তার ওই শিক্ষিকাকে উদ্দেশ্য করে বলে ‘এখন তো কোরআন শিক্ষা ক্লাশ। ম্যাডাম এখন আপনার ক্লাশ নয়। 
ঝর্ণা কেন এমন কথা বলল- এ অভিযোগ এনে পাশের নবম শ্রেণীতে থাকা শিক্ষক বিল্লাল আহমেদ ঝর্ণাকে বেদম পেটায়। এরই মধ্যে তিনি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রাবেয়া ও সামিয়াকেও পড়া দ্রুত না লিখতে পারায় অভিযোগ এনে মারধর করেন। তাৎক্ষনিকভাবে দু’জনকে প্রাথমিক চিকিৎসা ও ঝর্ণাকে হাসপাতালে নেওয়া হয়। 
মাদ্রাসার একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, শিক্ষক বিল্লাল আহমেদের মানসিক অবস্থা ভালো নেই। কিছুদিন আগে পুলিশ তার ছেলেকে গ্রেপ্তার করেছে। পুলিশ ওনাকেও খোঁজে বেড়াচ্ছে। সর্বশেষ শনিবার রাতে জামায়াত নেতা মোঃ কামারুজ্জামানের ফাঁসি হওয়ায়ও তিনি মানসিক বিপর্যস্ত হয়ে থাকতে পারেন।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক বিল্লাল আহমেদ বেত্রাঘাত করার কথা স্বীকার করে বলেন, তারা দুষ্টামি করায় হালকাভাবে বেত্রাঘাত করা হয়েছে।
এ ব্যাপারে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ ফোরকান উদ্দিন খলিফা বলেন, ‘ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ায় প্রক্রিয়া চলছে। মনে হচ্ছে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর