,

করোনার ভয়াবহ দ্বিতীয় ঢেউ শেষ : ফ্রান্স প্রেসিডেন্ট

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতির মাঝেই করোনার দ্বিতীয় ঢেউ শেষ হয়েছে বলে দাবি করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এ লক্ষ্যে মহামারি করোনাভাইরাস ঠেকাতে আরোপিত লকডাউনের কড়াকড়ি চলতি সপ্তাহ থেকে শিথিল করতে যাচ্ছে দেশটি। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এ ঘোষণা দেন।

ফ্রান্সে সিনেমা, দোকানপাট, থিয়েটার পুনরায় খুলে দেওয়া হবে যাতে আসন্ন ক্রিসমাসের ছুটি মানুষজন তাদের পরিবারের সাথে কাটাতে পারে।

জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া ভাষণে ম্যাক্রন বলেন, ফ্রান্সে করোনার সবচেয়ে ভয়াবহ দ্বিতীয় ঢেউ শেষ হয়েছে। তবে, তৃতীয় ঢেউ ঠেকাতে আগামী ২০ জানুয়ারী পর্যন্ত রেস্তরা, ক্যাফে এবং বার বন্ধ রাখা হবে।

করোনার তৃতীয় ঢেউ তথা দেশে তৃতীয় দফা লকডাউন এড়াতে আমাদের অবশ্যই সবকিছু করতে হবে বলে জানান ম্যাক্রন।

সূত্র: রয়টার্স

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা