,

আজিজুল হাকিমের করোনা জয়

news-image

বিনোদন প্রতিবেদক : করোনা জয় করে বাসায় ফিরেছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা শেষে গতকাল সকাল ১১টায় সুস্থ ও স্বাভাবিক অবস্থায় বাসায় ফেরেন এই অভিনেতা। বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেতার স্ত্রী জিনাত হাকিম।

তিনি জানান, আল্লাহর অশেষ রহমতে আজিজুল হাকিম চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। এখন অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। বাসায় সম্পুর্ণ বিশ্রামে থাকবেন।

চিকিৎসা চলাকালীন সময়ে যারা খোঁজ নিয়েছেন, দোয়া করেছেন তাদের সবার প্রতি অসীম কৃতজ্ঞতা জানিয়ে দোয়া চেয়েছেন আজিজুল হাকিম। তার পরিবারের সুস্বাস্থবিষয়েও দোয়া চেয়েছেন।

আজিজুল হাকিম গত ১২ নভেম্বর থেকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতির প্রেক্ষিতে জটিল ও গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরবর্তীতে চিকিৎসক ধাপে ধাপে চিকিৎসা কার্য পরিচালনা করেন।

এ সময় কন‍্যা নাযাহ হাকিম, জামাতা নাফিস ফুয়াদ শুভ, ভাগ্নে ডাক্তার জামিল ও ডাক্তার রবিন সার্বক্ষণিক আজিজুল হাকিমের সাথে ছিলেন। ছিলেন ভাইবোন-সহ আত্মীয়-স্বজন। সকলের প্রচেষ্টা, দোয়া ও আল্লাহর রহমতে ক্রমে সুস্থ হয়ে ওঠেন তিনি।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম