,

ভারতে সন্ধ্যায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘নিভার’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আজ বুধবার সন্ধ্যা নাগাদ ভারতের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘নিভার’।

ওই সময় ভারতে তামিলনাড়ুর মামাল্লাপুরম এবং পুদুচেরির কারাইকলের মাঝামাঝি আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি।

আবহাওয়া অফিসের বরাত দিয়ে এনডিটিভি এদিন সকালে জানায়, ‘নিভার’র প্রভাবে অতিভারী বৃষ্টি হতে পারে এবং ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা ১৪৫ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
উইন্ডি ডটকমের আবহাওয়া চিত্রে দেখা যায়, ঘূর্ণিঝড় ‘নিভার’র প্রভাব পড়তে শুরু করেছে তামিলনাড়ু উপকূলে। সেখানে বৃষ্টিপাত শুরু হয়েছে। বাতাসের গতিবেগ বাড়ার সঙ্গে সঙ্গে সৈকতে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে।

পুদুচেরিতে স্থানীয় সময় বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। জরুরি পণ্য ও সেবা নয় এমন দোকান ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে তামিলনাড়ু। আন্তঃজেলা বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় উদ্ধার কাজ চালানোর জন্য ইতোমধ্যে এনডিআরএফ’র ১ হাজার ২০০ সদস্য মোতায়েন করা হয়েছে। স্বেচ্ছাসেবীরাও উদ্ধারকাজ চালানোর প্রস্তুতি নিচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা