আখাউড়ায় বাঁশের ভেতর গাঁজা : আটক-২
প্রতিনিধি : বাঁশের ভেতরে করে গাঁজা পাচারকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ইয়াছিন মিয়া (২৮) ও কামাল মিয়া (১২) নামে দু’জনকে আটক করেছে পুলিশ। দুর্গাপুর এলাকা থেকে শুক্রবার বিকেলে তাদের আটক করা হয়। আটক ইয়াছিন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার উতারিয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে এবং কামাল কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মাঝআটি গ্রামের বাদল মিয়ার ছেলে।
আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহার জানান, উপজেলার দুর্গাপুর এলাকায় ইয়াছিন ও কামাল কয়েকটি বাঁশ নিয়ে বাইপাস সড়ক এলাকার দিকে যাচ্ছিল। এ সময় সন্দেহ হলে বাঁশসহ তাদের থানায় নিয়ে যায় পুলিশ। পরে বাঁশের ভেতর থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে।











