,

ব্রাহ্মণবাড়িয়ায় নির্মানাধীন বাড়ির মালিকের হাত-পা বাধা লাশ উদ্ধার

Lash_sm_887203599আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নারায়ণপুর গ্রাম থেকে মো. কামাল মিয়া (২৮) নামের এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নিহতের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কামাল মিয়া নারায়ণপুর গ্রামের ফুল মিয়ার ছেলে। পুলিশ ধারনা করছে নির্মান শ্রমিকরা এই হত্যাকান্ডে জড়িত।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে কামালকে তার নিজ কক্ষে ডাকা-ডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে কক্ষে প্রবেশ করলে তার হাত-পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে মজুরির টাকা নিয়েই নির্মাণ শ্রমিকরা এই হত্যাকান্ডটি ঘটিয়ে থাকতে পারে। গত কয়েকদিন আগে মজুরির টাকা নিয়ে কামালের সাথে বাড়ির নির্মাণ শ্রমিকদের তর্ক-বিতর্ক হয়। এ নিয়ে একটি সালিশ বৈঠকও হয়েছে। সালিশ বৈঠকে কামাল নির্মাণ শ্রমিকদের মজুরির টাকা দিয়ে দেবেন বলে জানান।

 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর