,

ভোটে মেয়র নির্বাচিত কুকুর

news-image

অনলাইন ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা নিয়ে উত্তেজনা মুহূর্ত পার করছে যুক্তরাষ্ট্র। চূড়ান্ত বিজয়ের পথে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন, অন্যদিক ভোট জালিয়াতির অভিযোগ এনেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের শহরগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পাল্টাপাল্টি বিক্ষোভ চালাচ্ছে দুই শিবির। এর মধ্যে একটি কুকুরকে শহরের মেয়র নির্বাচনের ঘটনা ঘটেছে।

বিবিসি জানায়, কেনটাকি অঙ্গরাজ্যের র‌্যাবিট হ্যাশ শহরের বাসিন্দারা ভোট দিয়ে একটি কুকুরকে মেয়র বানিয়েছে।

উইলবার নামে ছয়-বছর বয়সী এক ফ্রেঞ্চ বুলডগ আগামী চারটি বছরের জন্য হ্যাশ শহরের মেয়র থাকবে।

উইলবারের মুখপাত্র অর্থাৎ তার মালিক এমি নোল্যান্ড বলেন, ‘পাঁচশোরও কম অধিবাসী এই ছোট্ট শহরটিতে কখনই কোনো মানুষকে মেয়র পদে বসানো হয়নি।’

একজন স্থানীয় বাসিন্দা ১৯৯০-এর দশকে প্রস্তাব করেন যে, শহরটিতে ইতিহাস চর্চাকারী একটি সংগঠনের জন্য অর্থ সংগ্রহ করতে মানুষ নয় কোনো প্রাণীকে মেয়র নির্বাচিত করা হোক।

আর তখন থেকেই এই রীতি চলে আসছে বলে টিভি চ্যানেল এনবিসিকে জানান এমি নোল্যান্ড।

র‍্যাবিট হ্যাশে প্রথম যে কুকুর মেয়র নির্বাচিত হয় তার নাম গুফি। এরপর মোট পাঁচবার ওই শহরে সারমেয় নেতৃত্বকে বরণ করা হয়েছে।

এমি নোল্যান্ড জানান, উইলবার তার নতুন দায়িত্বকে বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে। তবে নতুন মেয়রকে তার পেটে এবং কানে নিয়মিতভাবে আদর করতে হয়।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা