,

ঘুমন্ত মনিবকে আগুন রক্ষা করলো পোষ্য টিয়া

news-image

অনলাইন ডেস্ক : মনিব ঘুমাচ্ছিল। তাই কিছুই বুঝতে পারেনি। পোড়া গন্ধও নাকে আসেনি। হঠাৎই তার নাম ধরে ডাকতে থাকে পোষ্য টিয়া। ঘুম ভেঙে যায় ওই ব্যক্তির। তখন শোনেন ঘরে স্মোক ডিটেক্টর বেজে উঠেছে। ঘরের পিছনে তাকিয়ে দেখেন আগুন।

আর দেরি করেননি অ্যান্টন এনগুয়েন। পোষ্য এরিককে নিয়ে এক ছুট দেন। সিঁড়ি দিয়ে নেমে আসেন নীচে। কোনও মতে রক্ষা পায় প্রাণ। এরিক না থাকলে কি হতো এখনও ভাবলে শিউরে উঠছেন অ্যান্টন। মঙ্গলবার (৩ নভেম্বর) অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ঘটে এই ঘটনা।

অ্যান্টন এনগুয়েন রাতে যখন ঘুমোচ্ছিলেন তখন বাড়িতে আগুন লাগে। আগুন লাগলেও সতর্ক করার যন্ত্র স্মোক ডিটেক্টর তখনও ডেকে ওঠেনি। তার আগেই সতর্ক করে দিয়ে এরিক। এরিক অ্যান্টনের পোষ্য টিয়া। সে ক্রমাগত নাম ধরে ডেকে গেছে তার মনিবকে। তাতেই প্রাণরক্ষা হয় দু’‌জনের।

খবর পেয়েই এসে পৌঁছায় দমকলকর্মীরাও। যার ফলে রক্ষা পেয়ে যায় আশপাশের বাড়ি। তবে কীভাবে আগুন লাগলো জানা যায়নি। গত বছর নিউ ইয়র্কে এভাবেই আগুন থেকে পরিবারকে বাঁচায় ১১ বছরের এক পিটবুল কুকুর। পরিবারের সকলে ঘুমাচ্ছিলেন তখন। সেই বেসমেন্টে গ্যাসের গন্ধ পেয়ে সতর্ক করে সদস্যদের।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য