,

যুক্তরাষ্ট্রে অদ্ভুত প্রাণীর সন্ধান

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে চলছে নির্বাচনের ফলাফলের অপেক্ষা। কিন্তু এর মধ্যেই অন্য একটি ঘটনা কার্যত হইচই ‌ফেলে দিল ভার্জিনিয়ায়। সম্প্রতি সেখানকার বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা উদ্ধার করেছিলেন অদ্ভুতদর্শন এক প্রাণী। যা দেখতে অনেকটা সাপের মতো হলেও আদতে সাপ নয়।

প্রাণীটি দেখে কেউই অবশ্য নাম বা পরিচয় পাওয়া যায়নি । এমনকি, প্রাণীটিকে চিহ্নিত করতে সাহায্যও চান কর্মকর্তারা। শেষপর্যন্ত অবশ্য প্রাণীটির পরিচয় জানা গেছে। আর গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যও ছড়িয়েছে। আসলে ওই প্রাণীটি সাপ নয়, একটি পোকা। যার নাম হ্যামারহেড ওয়ার্ম।

যে কারণে ফেসবুকে প্রাণীটির একটি ভিডিও পোস্ট করা হয় ভার্জিনিয়ার বনপ্রাণী বিভাগের পক্ষ থেকে। তারা জানায়, প্রাণীটিকে পাওয়া গেছে মিডলোথিয়ান এলাকায়। লম্বায় ১০ থেকে ১২ ইঞ্চি। মাথাটি চ্যাপ্টা। দেখতে অনেকটা সাপের মতো। এরপরই বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা জানান, ‌‌সমস্যা হচ্ছে, আমরা বুঝতে পারছি না এটি আসলে ঠিক কী এবং কতটা ক্ষতিকর?‌ দেখতে অনেকটা দু’‌মুখো সাপের মতো। যদি কেউ জানেন এটি কী, তাহলে কমেন্ট করে জানান।

ভিডিও পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের কেউ কেউ প্রাণীটিকে চিনতেও পারেন। জানান, এটি আসলে‌ হ্যামারহেড ওয়ার্ম। সাপের মতো দেখতে হলেও এটি সাপ নয়। পরবর্তীতে ভার্জিনিয়া ওয়াইল্ডলাইফ ম্যানেজমেন্টের পক্ষ থেকে ফের একটি পোস্ট করে এটির পরিচয় জানানো হয়। আসলে এই ধরনের পোকাকে সহজে মারা যায় না। নিজের শরীরে ক্ষুদ্র অংশ থেকেও জন্ম নিতে পারে এই হ্যামারহেড ওয়ার্ম।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি