,

গাড়ির ইঞ্জিনে ঘাপটি মেরে ছিল ১০ ফুট লম্বা পাইথন (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : ফোর্ড গাড়ির আলো পরিষ্কার না থাকায় ইঞ্জিন কভার খুলে দেখতে চেয়েছিলেন সার্ভিসম্যান। হুড উঁচু করতেই তার চোখ চড়কগাছ। ইঞ্জিনে ঘাপটি মেরে ছিল ১০ ফুট লম্বা একটি পাইথন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঞ্চলের একটি সার্ভিস সেন্টারে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিএনএন।

ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কানজারভেশন কমিশন তাদের ফেইসবুক পেজে জানিয়েছে, সেন্টার থেকে কল পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে দক্ষ কর্মীরা সাপটি উদ্ধার করেন।

এফডব্লিউসি-এর মুখপাত্র কারলি সেগেলসন জানিয়েছেন, এই ঘটনা থেকে তারা সতর্কতামূলক প্রচারণা শুরু করেছেন।

‘ফ্লোরিডা এখন বেশ গরম। এই অবস্থায়ও সাপটি কীভাবে ইঞ্জিনের ভেতর গেল, সেটি আমাদের কাছে বিস্ময়। বাড়িতেও এরা ঢুকে পড়তে পারে।’

সিএনএন জানিয়েছে, এটি মূলত বার্মিজ পাইথন। ফ্লোরিডায় এদের দেখা খুব কম মেলে।

বন কর্মকর্তারা এই সাপের থেকে সাধারণ মানুষকে সতর্ক করে বলেছেন, ‘এরা জীবন ও সম্পদের ক্ষতি করতে পারে। তাই দেখা মাত্র অধিদপ্তরে খবর দিন।’

বার্মিজ পাইথন সাধারণত ১০ ফুট লম্বা হয়। কখনো কখনো আবার ১৭ ফুটও হয়।

গত আগস্টে ফ্লোরিডার কর্মকর্তারা জানান, তারা এভারগ্লেড থেকে ৫ হাজার পাইথন অপসারণ করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য